ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দাফনস্থল হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি প্রাঙ্গণ নির্ধারণ করা হয়েছে।


\r\n

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে জরুরি অনলাইন বৈঠকে সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।


\r\n

প্রক্টর জানান, ওসমান হাদির পরিবার, ডাকসু এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধের ভিত্তিতে সভা ডাকা হয়। সর্বসম্মতিক্রমে সিন্ডিকেট নির্ধারণ করে যে নজরুল সমাধি প্রাঙ্গণের খালি নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফন করা হবে।


\r\n

শনিবার সকালে নজরুল সমাধির সামনে অনেক উৎসুক মানুষ দেখা যায়, যারা ওসমান হাদির নির্ধারিত কবরস্থান একনজর দেখতে আসেন। তবে সেই সময় পর্যন্ত কবর খোঁড়ার কাজ শুরু হয়নি।


\r\n

প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল না থাকায় কবর খোঁড়ার কাজ গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হবে। খুব শিগগিরি গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা এসে কাজ শুরু করবেন।