আন্তর্জাতিক বিশ্লেষক মোহাম্মদ সজল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর বক্তব্যে তিনি অভিযোগ করেন, শক্তিধর দেশগুলো পরিকল্পিতভাবে মুসলিম বিশ্বের নেতৃত্ব ও মেধাবী ব্যক্তিদের টার্গেট করছে।
তিনি বলেন, “তারা তোমাদের প্রতিটি যোগ্য নেতাকে আলাদাভাবে হত্যা করবে। এরপর ইতিহাস ও পাঠ্যবইয়ে লিখে দেবে, নেতাদের অযোগ্যতার কারণেই তোমরা পিছিয়ে পড়েছ।”
মোহাম্মদ সজল আরও দাবি করেন, মুসলিম বিশ্বের সেরা বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে এবং পরে সেই দেশগুলোকেই বিজ্ঞানে পিছিয়ে থাকার জন্য দায়ী করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রভাবশালী শক্তিগুলো শিক্ষাব্যবস্থা দুর্বল করতে নানা কৌশল নেয়, এমনকি সমাজে মাদক ছড়িয়ে দিয়ে তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দেয়। এরপর আবার সেই সমাজকেই শিক্ষায় অনাগ্রহী বলে সমালোচনা করা হয়।
ওলামা ও শিক্ষাবিদদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তোমাদের সেরা ওলামাদের ধ্বংস করে দেওয়া হবে, তারপর বলা হবে—ওলামাদের মধ্যকার অনৈক্যই তোমাদের পতনের কারণ।”
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন খাতে অযোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিয়ে ক্ষমতায় বসানো হয় এবং পরে জাতিকেই অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। তাঁর মতে, শিক্ষা ও সংস্কৃতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে একটি জাতির আত্মপরিচয় দুর্বল করে দেওয়া হয়।
সবশেষে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি কোনো জাতি নিজেদের শিক্ষাব্যবস্থায় বিদেশি প্রভাব প্রত্যাখ্যান করে, তবে তাদের ওপর সরাসরি সামরিক চাপ প্রয়োগ করা হতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।
লেখক- মোহাম্মদ সজল
পুষ্টিবিদ ও লেখক





