ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে। সাধারণ প্রার্থীদের জন্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ফরমের মূল্য ২ হাজার টাকা রাখা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রি ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক বাছাই তালিকা ১৫ নভেম্বর প্রকাশ করা হবে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। এগুলো কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে, অনলাইনে ফরম পূরণ করা সম্ভব, অথবা দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
সংবাদ লোড হচ্ছে...





