লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে স্থলযুদ্ধের খবর পাওয়া গেছে। দক্ষিণ লেবাননে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে বলে জানা গেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে বলা হয়, ওয়াদি রাজ এলাকার দেইর সিরিয়ান ও জাওতার শহরে এই সংঘর্ষ শুরু হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, স্থলযুদ্ধ এখনও অব্যাহত রয়েছে। এতে ছোট অস্ত্রের গোলাগুলি ও রকেট হামলার ঘটনাও ঘটছে।.
সূত্র: আল জাজিরা





