বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন এবং পুরনো নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০১৩ সালের ১ আগস্ট, জামায়াতের গঠনতন্ত্রকে সংবিধান-বিরোধী আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৭ সালের ৮ মার্চ ইসি এক গেজেটের মাধ্যমে ‘দাঁড়িপাল্লা’ প্রতীককেও নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে বাদ দেয়।
এছাড়া ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়, ‘দাঁড়িপাল্লা’ হবে ন্যায়বিচারের প্রতীক এবং এটি আর কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। ওই সিদ্ধান্তের ভিত্তিতে ইসি প্রতীকটি বাতিল করেছিল।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াত আবারও রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন লাভ করেছে এবং পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ও ফিরে পেয়েছে। দলটির নেতারা বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন এবং আগাম নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন।a





