গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকার জামায়াত ও এনসিপিকে প্রাধান্য দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে গণভোটের কথা বলা কি কেবল চোখে ধুলো দেওয়ার জন্য?
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, গণঅধিকার পরিষদ নতুন বছরের শুরুতেই নির্বাচন চায়। তার মতে, জানুয়ারিতেই নির্বাচন সম্ভব, সেটি ফেব্রুয়ারি পর্যন্ত পেছানোর কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, এখনই বিভাজনের পথ পরিহার করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার সময়।





