অনিয়ম, দুর্নীতি ও নানা অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৮ শতাংশ।

পরিসংখ্যান বলছে, মার্চ শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা। জুন শেষে এই পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। অর্থাৎ, মাত্র তিন মাসে আমানত বেড়েছে ৭৩ হাজার ৭৯ কোটি টাকা।

চমকপ্রদ তথ্য হলো, এ সময় শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে আমানতের প্রবৃদ্ধি বেশি ছিল। এপ্রিল-জুন প্রান্তিকে গ্রামে আমানত বেড়েছে ৪.৮৭ শতাংশ, যেখানে শহরে এই হার ৩.৬ শতাংশ।