সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। রবিবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—পঞ্চগড়ের মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরের মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরের মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামের মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধার অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটের মো. মাসুদ রানা প্রধান, বগুড়ার এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জের মো. হারুনুর রশিদ, নওগাঁয়ের মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীর মো. এরশাদ আলী, নাটোরের মো. রহিম নেওয়াজ, মেহেরপুরের মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ার সোহরাব উদ্দিন, ঝিনাইদহের মো. আবুল মজিদ, যশোরের দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরার আলী আহমেদ, বাগেরহাটের শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনার এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীর স্নেহাংশু সরকার, ভোলার গোলাম নবী আলমগীর, বরিশালের আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠির মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরের আলমগীর হোসেন, টাঙ্গাইলের এস এম ওবায়দুল হক, শেরপুরের এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহের সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনার মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জের খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জের এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জের মো. মামুন মাহমুদ, রাজবাড়ীর আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জের শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরের খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরের সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জের মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটের আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারের মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম, কুমিল্লার মো. মোশতাক মিয়া, নোয়াখালীর মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরের সাহাব উদ্দিন এবং কক্সবাজারের এ টি এম নুরুল বশর চৌধুরী।
নতুন প্রশাসকরা জেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।





