করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব সংক্রমণ শনাক্ত হয়। তবে এই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (৩০ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছেন ২২ জন। আর দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।





