ইরান–ইসরায়েল সংঘাতের মধ্যে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলী ওরফে ছালেহ আহমেদের মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় মরদেহ গ্রহণ থেকে শুরু করে সিলেটের মৌলভীবাজারে তার বাড়িতে পৌঁছানো পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।


বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মরদেহটি বিমানযোগে সিলেটের মৌলভীবাজারে নেওয়া হবে।


আহমদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিজ গ্রামের পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।