রাজধানীর ধানমন্ডি থেকে ঝটিকা মিছিলের পরিকল্পনা করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঝটিকা মিছিল পরিকল্পনায় জড়িত সজীবুল ইসলাম হৃদয়সহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে ডিবি আটক করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।





