খুলনা মহানগরীর রয়েল মোড়ে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।


\r\n

সোমবার (১৮ আগস্ট) অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

\r\n

তিনি জানান, সাইফুল্লাহ আল রাব্বি নামে একজন ভোক্তা গত মে মাসে লাজ ফার্মা থেকে একটি ওষুধ কিনেছিলেন। সেটিকে বিদেশি ওষুধ বলে বিক্রি করা হলেও তদন্তে দেখা যায়, প্রায় সময়ই ফিলিপাইনের ওষুধ হিসেবে প্রতারণার মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাজ ফার্মাকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ প্রতিষ্ঠানটির সিও মঈনুদ্দিন তাৎক্ষণিক পরিশোধ করেন।


\r\n

অভিযানে Ithching Relief Lotion (চুলকানি নিরাময়) নামের একটি চর্মরোগের ওষুধ নকল হিসেবে শনাক্ত হয়। ভোক্তা অধিদপ্তরের তথ্যে ঝিনাইদহের এডোরাবেলা হেলথ কেয়ারের মার্কেটিং অফিসার তানভির আহমেদ পলাশকেও হাজির করা হয়। ওই কোম্পানির পক্ষ থেকে জরিমানার অর্থ লাজ ফার্মার মাধ্যমে পরিশোধ করা হয়।


\r\n

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, তাদের এখতিয়ার শুধু জরিমানা করা পর্যন্ত সীমিত। জেল দেওয়ার ক্ষমতা তাদের নেই।

\r\n

এর আগে, ২০২১ সালের ১৮ মে একই শাখাকে লাইসেন্সবিহীন ওষুধ রাখার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।