নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় গোসল করতে নেমে বি এ এফ শাহীন কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ১১ মে, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় গোসল করতে নেমে বি এ এফ শাহীন কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ
নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ মে, ২০২৬
পড়ার সময়: 1 মিনিট
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় গোসল করতে নেমে ঢাকার বি.এ.এফ শাহীন কলেজ-এর এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১১ মে) এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী ঘুরতে এসে ব্রিজের নিচে পানিতে নামেন। এ সময় এক শিক্ষার্থী হঠাৎ পানির স্রোতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন।
খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ট্রেনযোগে নরসিংদী ও ভৈরবসহ বিভিন্ন এলাকায় ভ্রমণে আসতে দেখা যাচ্ছে। এর মধ্যেই এ ধরনের দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।