নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় পৌর জামায়াতর  উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এই ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। এই ঈদ সামগ্রী ও নগদ টাকা পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও গরিব পুরুষ মহিলাদের মাঝে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নলডাঙ্গা উপজেলার জামায়াত অফিসে পৌর জামায়াতের উদ্যোগে এই ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ও পৌর জামাতের আমির মোঃ আব্দুল বারি, জামাতের বায়তুল মাল সম্পাদক মোঃ জিয়াদুল ইসলাম, পৌরসভার সেক্রেটারী মোঃ সমসের আলী, শ্রমিক কল্যাণের নলডাঙ্গা পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ  প্রমূখ।