জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘মিরর নিউজ’ থেকে আজ ২৯জুলাই (মঙ্গলবার) ‘নাটোরে চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা জামায়াত নেতাসহ গ্রেফতার ৪’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে অনাকাঙ্ক্ষিতভাবে অন্য ছবিস’হ ফটোকার্ড প্রকাশ হয়েছিলো।
প্রকৃতপক্ষে ওই সংবাদের সঙ্গে ছবিতে প্রদর্শিত ব্যাক্তিদের কোনো সম্পর্ক নেই। ভুল ছবি প্রদর্শনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে পুরো সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।
তাদের ফটো কার্ড’সহ নিউজ ওবেসাইটে ভুলক্রমে প্রকাশের বিষয়ে মিরর নিউজ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে সম্মানিত জামায়াত নেতাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়ায় মিরর নিউজ ক্ষমা প্রার্থনা করছে। ভবিষ্যতে এসব বিষয়ে মিরর নিউজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।






