বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নামাজের ইমামরা যখন সমাজের নেতৃত্বেও ভূমিকা রাখবেন, তখনই জাতির প্রকৃত মুক্তি আসবে। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।


তিনি বলেন, দেশে মানবিক সমাজ গড়ে তুলতে হলে আইনকে কোরআনের নীতির ওপর দাঁড় করাতে হবে। মসজিদ কমিটি গঠনের ক্ষেত্রেও ইমাম ও খতিবদের পরামর্শকে প্রাধান্য দেওয়ার দাবি জানান তিনি। তার ভাষায়, খতিব ও ইমামদের কারও দয়ার ওপর নির্ভর করে চলা উচিত নয়।


জামায়াত আমির বলেন  “মসজিদে যিনি ইমামতি করেন, তিনি সমাজজীবনেও দিকনির্দেশনার নেতৃত্বে থাকলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব”। প্রচলিত ব্যবস্থায় এটি সম্ভব নয়, তাই নবীজি (সা.)–এর দেখানো পথেই ফিরতে হবে।


তিনি আরও বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ ইমামদের ওপর নির্ভরশীল। তাই সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মসজিদের মিম্বার থেকেই আসা উচিত।