নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আফজাল খাঁন নামে এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌবাজার এলাকায় আনিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

দুপুরে ভুক্তভোগী নারী (২৪) রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আফজাল খাঁন এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন। এ সময় তার স্বামী শহিদুল ইসলাম ঘরে ফিরলে, তাকে হত্যার হুমকি দিয়ে গলায় ধারালো ছুরি ধরে রেখে আফজাল ওই নারীর ওপর ধর্ষণ চালিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত আফজালের বক্তব্য পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজেল হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।