সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী কেন্দ্রে আসা নারী ভোটারদের নেকাব খুলে ভোট প্রদানের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকালে এই দাবি জানান। এ আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন।
তিনি যুক্তি তুলে বলেন, ভোটাররা বোরকা পরে কেন্দ্রে আসতে পারেন, তবে ভোট প্রদান করার সময় নেকাব খুলে ভোট দেওয়া উচিত। আরিফুল হক চৌধুরী দাবি করেন, কেন্দ্রে জাল ভোটদানের চেষ্টা হতে পারে এবং ইতোমধ্যে বিপুল পরিমাণ বোরকা কেনার খবর নির্বাচনী মাঠে ছড়িয়ে পড়েছে।
প্রার্থী আরও অভিযোগ করেন, সীমান্তবর্তী কিছু কেন্দ্রে যাতায়াতের সমস্যা রয়েছে এবং কেউ কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে পারে। তাই এসব কেন্দ্রে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করারও দাবি জানিয়েছেন তিনি।





