২০১৩ সালের পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ নেতা-কর্মীকে আদালত অব্যাহতি দিয়েছে।


বুধবার (১৭ ডিসেম্বর) সকালেই ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। একই সময়ে মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত বিষয়টি শুনার পর তাদের আবেদন মঞ্জুর করে অব্যাহতি দেন।


মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধ সমাবেশ, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে পুলিশ এ মামলা দায়ের করে। পরবর্তীতে মির্জা আব্বাসসহ একাধিক নেতা-কর্মী এই মামলায় কারাগারে ছিলেন।


দুই মামলায় মোট ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকেই অব্যাহতি পেয়েছেন। এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামি ছিলেন; তিনি মৃত্যুবরণ করায় বর্তমানে দুই মামলায় মোট ৪৫ জন আসামির অব্যাহতি দেওয়া হয়েছে।