ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই সভার সময় কয়েকটি ডিম উঁচু থেকে ছোঁড়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পথসভায় নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী সভা শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য নেতাকর্মীদের ধৈর্যধারণ করতে বলেন।