ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম উচ্চপর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু অনুপস্থিত ছিলেন। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়া প্রধানমন্ত্রীর অনুপস্থিতি ইসরায়েলজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ইরানি নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলা এবং পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এই সংকটময় পরিস্থিতিতে রোববার (১৫ মার্চ) বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট ও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত এসব বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করেন।
রয়া নিউজ-এর জর্ডানভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়া হওয়ার কথা ছিল, সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। বৈঠকে তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা নেতৃত্ব দেন।
গ্লোব অবজারভার-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজকের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘নিখোঁজ’ ছিলেন এবং এই বৈঠকের সভাপতিত্ব করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করেন।
\r\n\r\n\r\n\r\n
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এখন পর্যন্ত এই অনুপস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।





