আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হবে জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম।
আব্দুল হালিম জানান, জনসভায় আমির লালমনিরহাটের তিনজন ও নীলফামারীর চার প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন এবং প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। এছাড়া সভায় দেশের উন্নয়ন, অগ্রগতি, কর্মসংস্থান ও মানুষের জীবন-জীবিকা সম্পর্কিত বিষয়ও আলোচনা করবেন। অনুষ্ঠানে ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।





