জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি এখনও শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের পর দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তাহের বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণের কিছু বিষয়ে আরও স্পষ্টতা প্রয়োজন। আমরা নিজস্বভাবে বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।” তিনি আরও উল্লেখ করেন, যদি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে এর গুরুত্ব অনেকটাই কমে যাবে।
এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, “সব বিষয় বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় নির্বাচনের সঙ্গে সমন্বয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।”





