বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ একটি আবেদন নিষ্পত্তির মাধ্যমে এ পর্যবেক্ষণ দেন।

\r\n

এ রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

\r\n

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অবশেষে আপিল বিভাগও মন্তব্য করল যে, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং পক্ষপাতিত্ব করেছে।”

\r\n

তিনি আরও দাবি করেন, “এমন পর্যবেক্ষণের পর এই নির্বাচন কমিশনের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আর কোনো বৈধতা নেই।”

\r\n

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে মাসউদ লেখেন, “এই কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তারা যা করেছে, তা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

\r\n

পোস্টের শেষ অংশে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, “শপথ নিয়েই শপথ ভঙ্গ করেছেন—একটি বিশেষ রাজনৈতিক দলকে সেবা দিচ্ছেন, দেশকে নয়।”

\r\n

উল্লেখ্য, ইশরাক হোসেন ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।