রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনে আসা আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি রাজশাহীতে কথা বলার জন্য আসেননি। শনিবার (৮ নভেম্বর) সকালে এই পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন টিটিসি দেশের বিভিন্ন স্থানে কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি রাজশাহী মহিলা টিটিসির ভূয়সী প্রশংসা করে বলেন, এটি দেশের মধ্যে অন্যতম।

এদিন সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।