ভারতের সঙ্গে ১৮ নভেম্বরের ম্যাচের আগে আজ (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন কোচ হাভিয়ের কাবরেরা। তিনি আগেই জানিয়েছেন যে, মূল একাদশের বাইরে আরও ছয় খেলোয়াড়কে বদলি হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে। জাতীয় স্টেডিয়ামে আজ রাত ৮টায় এই ম্যাচ শুরু হবে।
কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোমকে দীর্ঘ যাত্রার পর মাত্র একবার অনুশীলন করার কারণে এই ম্যাচে শুরুতে রাখা হয়নি। তবে লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী এবং মিডফিল্ডার জামাল ভূঁইয়া শুরু থেকেই খেলবেন।
বাংলাদেশ একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা জুনিয়র
আক্রমণ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম





