দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও বর্তমানে উপদেষ্টা সম্পাদক, দেশের বরেণ্য সাংবাদিক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন । শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।


\r\n

আলমগীর মহিউদ্দিন ৩০ মে হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তিনি বাসায় ফিরে যান। গত সপ্তাহে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


\r\n

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো খনিজের মাত্রা অস্বাভাবিক ছিল। এছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট ও রক্তচাপ ওঠানামাসহ নানাবিধ স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছিল।


\r\n

আলমগীর মহিউদ্দিন নয়া দিগন্তের সূচনালগ্ন থেকে দীর্ঘ প্রায় দুই দশক পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।