পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরব–এর রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।


রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে পররাষ্ট্র নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকালে রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দপ্তরে যান। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


এদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তারেক রহমান–এর সঙ্গেও সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।