যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ৭১ সদস্যের একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধি দল। ইরানি ও আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে বিবিসি এবং তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি দলে ইরানের শীর্ষ রাজনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম, প্রতিরক্ষা কাউন্সিলের সদস্য আলি আকবর আহমাদিয়ান, ফরেন রিলেশনস কাউন্সিলের সদস্য আলি বাগেরি কানি, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এসমাইলি আহমাদি মোগাদাম, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সহকারী সচিব মোহাম্মদ জাফারি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি, উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি, মাজিদ তাখত রাভাঞ্চি ও ভালিউল্লাহ নুরি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই, পার্লামেন্ট সদস্য আবোল ফজল আমুয়েই ও মাহমুদ নাবোয়ান, এবং পার্লামেন্ট স্পিকারের কৌশলগত উপদেষ্টা মেহদি মোহাম্মাদি।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধি দলে মোট ৭১ জন সদস্য রয়েছেন। মূল আলোচক দলের পাশাপাশি এতে কূটনৈতিক বিশেষজ্ঞ, নিরাপত্তা কর্মকর্তা, প্রটোকল টিম এবং গণমাধ্যমকর্মীরাও অন্তর্ভুক্ত আছেন।





