অধস্তন আদালতের বিচারকেরা এবার থেকে পুরো ডিসেম্বর মাসে বার্ষিক ছুটি পাবেন না। পরিবর্তে বছরে দুই দফায় মোট এক মাসের ছুটি পাবেন: জুন মাসের ১ থেকে ১৫ তারিখ এবং ডিসেম্বর মাসের ১৭ থেকে ৩১ তারিখ।

সোমবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই নতুন নিয়ম অনুমোদন করা হয়েছে।

নতুন নিয়ম চলতি বছর থেকেই কার্যকর হবে।