প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে বৈঠকে সাহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন যে জনগণ সরকারের কাছ থেকে সুশাসন ও জবাবদিহি প্রত্যাশা করছে।
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা যেকোনো প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করবে এবং দুর্নীতির ক্ষেত্রে শক্ত অবস্থান রাখবে।
বিস্তারিত আসছে....





