বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।


\r\n

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং নতুন সরকার গঠন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ।


\r\n

বার্তায় তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


\r\n

উল্লেখ্য, মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।