অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল বৈঠকে বসছেন।

\r\n

বৈঠকটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায়, গুলশানের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য়

\r\n

এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে প্রতিনিধি দলে থাকবেন যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা

\r\n

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় একই ভেন্যুতে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যাদের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

\r\n

রাতেই জামায়াতে ইসলামীর সঙ্গেও ড. ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

\r\n

রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষাপটে এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।