বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের ছেলে আরাফাত বিল্লাহ ধানের শীষে ভোট চাওয়ায় দলটির মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় প্রার্থী কামরুল ইসলাম খানও বিব্রত অবস্থায় রয়েছেন।

\r\n


গত শুক্রবার গৌরনদীতে বিএনপির প্রার্থী ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপনের পক্ষে আয়োজিত জনসভায় অংশ নিয়ে আরাফাত বিল্লাহ ধানের শীষে ভোট চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “ধানের শীষে ভোট চাওয়া আমার সাংগঠনিক দায়িত্ব। বাবা জামায়াতে ইসলামী করেন, এটা তার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয় রাজনীতির উপরে।”

\r\n


জামায়াতে ইসলামী সূত্র জানায়, প্রার্থী কামরুল ইসলাম খানকে প্রায় ছয় মাস আগে এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ সময় প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে তার ছেলের এই পদক্ষেপে দলের ভেতরে আলোচনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

\r\n


নাম প্রকাশে অনিচ্ছুক এক গৌরনদী উপজেলা জামায়াত নেতা বলেন, “প্রার্থীর ছেলে এতদিন কোনো বিতর্কে ছিলেন না। জহির উদ্দীন স্বপনের মনোনয়নের পর তিনি তার পক্ষে ভোট চাইছেন। অনেক নেতাকর্মী এটি ভালোভাবে নিচ্ছেন না।”

\r\n


কামরুল ইসলাম খান জানান, “আমার ছেলে অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে আমাকে দলীয় ফোরামে অনেক কথা শুনতে হচ্ছে।”

\r\n

গৌরনদী উপজেলা আমীর মোহাম্মদ আলামিন বলেন, “এই আসনে জামায়াতের অবস্থান তুলনামূলক ভালো। তবে প্রার্থীর ছেলের ঘটনায় আমরা বিব্রত। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা হবে। প্রয়োজনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তও আসতে পারে।”

\r\n

জামায়াতের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, “দলীয় প্রার্থীর ছেলে বাবার বিপক্ষে ভোট চাইলে তা খুবই দুঃখজনক। এতে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।”

You said