ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে ক্যারিয়ারের এক উজ্জ্বল সময় পার করছেন। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় সফল প্রত্যাবর্তনের পর থেকে একের পর এক চমক নিয়ে আসছেন তিনি।

\r\n

সর্বশেষ খবর, নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা আজমান রুশো, যিনি এবারই প্রথম চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে ঘনিষ্ঠ একটি সূত্র।

\r\n

কিছুদিন আগে শাকিব খান প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস–এর সঙ্গে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন। নতুন এই সিনেমাটি সেই প্রকল্পেরই একটি। সূত্র জানায়, এটি হবে একটি রোমান্টিক গল্পনির্ভর সিনেমা। তবে সিনেমার নাম বা নায়িকা এখনও চূড়ান্ত হয়নি।

\r\n

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। দেশ ও দেশের বাইরে একটানা শুটিংয়ের মধ্য দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ঈদুল আজহায়, অর্থাৎ কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

\r\n

এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার অন্য সিনেমা ‘সোলজার’ নিয়ে। সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে আছেন তানজিন তিশা। জানা গেছে, সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের দুই ঈদের মাঝামাঝি কোনো এক সময়ে।