আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার (কনটেম্পট) মামলা দাখিল করেছে প্রসিকিউশন। পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী রোববার।

বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর সদস্য, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ শুনানির তারিখ ঘোষণা করেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ফজলুর রহমানের বিরুদ্ধে কনটেম্পট আবেদন দাখিল করা হয়েছে এবং তার বিরূপ মন্তব্যের প্রমাণস্বরূপ ভিডিও প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।