ফুলবাড়ি(দিনাজপুর ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ি থানা ২নং আলাদীপুর ইউনিয়নের বিজিবি-ক্যাম্প বাজারে আয়োজিত পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে ।
পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক মনোনীত দিনাজপুর ৫ (ফুলবাড়ি-পার্বতীপুর) আসনের এমপি পদপ্রার্থী জনাব আনোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান সহ আরও নেতৃবৃন্দ।
পার্বতীপুর ও ফুলবাড়ির প্রতিটি জনপদে রাতদিন জনসংযোগ করে যাচ্ছেন মাওলানা আনোয়ার হোসেন।
দিনাজপুর ৫ আসনে স্বাধীনতা যুদ্ধের পর মাত্র একবার জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন অংশ গ্রহণ করেছিলেন ডাক্তার মোঃ আব্দুল কাইয়ুম, সেবার পরাজিত হলেও এবারের এই আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন এর ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্তরকোন্দল ব্যাপক আকার ধারণ করায় বাংলাদেশ জামায়াতের প্রার্থী বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন বলে সাধারণ মানুষ মনে করেন। প্রথম দফায় বিএনপি প্রার্থী ঘোষণা না করলেও পরবর্তীতে ব্যারিস্টার কামারুজ্জান কে মনোনয়ন প্রদান করেন।





