বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:সরকারের ন্যায্যমূল্যে পণ্য বিতরণ কার্যক্রমের আওতায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে নতুন করে অগ্রাধিকার তালিকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা হালনাগাদ চলছে।


অগ্রাধিকার পাবেন যেসব পরিবার---

সরকারি নির্দেশনা অনুযায়ী নিম্নোক্ত শ্রেণির মানুষরা কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন—

(১) নিম্নআয় ও অসচ্ছল পরিবার (প্রধান শর্ত)

(২) বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী

(৩) প্রতিবন্ধী ব্যক্তি বা তাদের পরিবার

(৪) সরকারি ভাতাভোগী (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত)

(৫) দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী ও বস্তিবাসী

(৬) ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির সদস্য

গুরুত্বপূর্ণ শর্তাবলী ---

এক পরিবারে একটি কার্ড — একটি NID দিয়ে একটি কার্ডই ইস্যু হবে

কার্ড কোনো নির্দিষ্ট পেশার ভিত্তিতে নয়, পরিবারের আর্থিক অবস্থা যাচাই করে দেওয়া হয়

শুধু গৃহিণী, কৃষক বা শিক্ষার্থী হওয়া কার্ড পাওয়ার নিশ্চয়তা নয়

মেধাবী শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষা বৃত্তি রয়েছে, এটি ফ্যামিলি কার্ডের শর্ত নয়

আবেদন পদ্ধতি-- 

কার্ডের জন্য যোগাযোগ করতে হবে—

ইউনিয়ন পরিষদ,
পৌরসভা,সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অফিস।

তারা তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করবে।

প্রয়োজনীয় কাগজপত্র--

আবেদনকারীর নাম,
জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর,নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর।

মূল্য--

টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দিলে সেটি প্রতারণা হিসেবে গণ্য হবে বলে স্থানীয় প্রশাসন সতর্ক করেছে।

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রচার দল ।
 জানিয়েছে, প্রকৃত দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন সুবিধা পান — সেজন্য মাঠ পর্যায়ে যাচাই জোরদার করা হয়েছে।