ফ্যাসিবাদী শাসনামলে দায়ের হওয়া নিপীড়নমূলক মামলায় জামিনের আবেদন করতে রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার জজ কোর্টে হাজির হবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।


রোববার দুপুরের মধ্যেই তাঁর জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের সময় রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলোতে আইনি প্রতিকার পেতেই তিনি আদালতে যাচ্ছেন। এনসিপির নেতারা এসব মামলাকে ফ্যাসিবাদী শাসনামলের রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে উল্লেখ করেছেন।