বগুড়ার মালগ্রাম চাপড়পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন জামায়াতের বগুড়া–৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন। তার সঙ্গে ছিলেন শহর সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যাপক আবু হানিফ, সেক্রেটারি গোলাম আজম, শ্রমিক নেতা নুর আলম, আবু সাঈদ, আব্দুল হাকিম, যুব বিভাগের সভাপতি আবুল কাশেম এবং রিকশাভ্যান শ্রমিক নেতা জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা।
গত বুধবার দুপুরে মালগ্রাম চাপড়পাড়ায় পেয়ারা বেওয়া ও তার ছেলেদের চারটি বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পরদিন ঘটনাস্থলে উপস্থিত হন জামায়াত নেতারা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন।
এ সময় জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।”





