বগুড়া শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাকিল খন্দকার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শাকিলের ভাগিনা গুরুতর আহত হয়েছেন।


\r\n

স্থানীয়রা জানায়, ধানক্ষেতে শাকিল খন্দকারের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে ছিল। তার মরদেহ দেখে স্বজনরা শোকে ভেঙে পড়েন।


\r\n

স্বজনরা বলেন, শহরের তেলিপুকুর এলাকায় আধিপত্য নিয়ে শাকিলের সঙ্গে শামিম ও পলাশের বিরোধ চলছিল। শুক্রবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে তেলিপুকুর এলাকায় ডেকে নেয় অভিযুক্তরা। সেখানে পৌঁছালে প্রথমে শাকিলের ভাগিনা তৌফিককে বেধড়ক মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে যায় তারা।


\r\n

খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ধানক্ষেত থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে।

\r\n

বগুড়া সদর থানার দায়িত্বরত পুলিশ জানায়, এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত নিলয় ও রাতুলকে আটক করা হয়েছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।