জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার ১১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটিতে ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদকে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাফিয়া সুলতানা। কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক এবং সুলতান মাহমুদকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
যুগ্ম আহ্বায়করা হলেন: সিরাজুল ইসলাম (সিরাজ), ডা. এনামুল হক (বাবু বিশ্বাস), হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলিম, ফারুক হোসেন, আব্দুল্লাহিল বাকী, সৈয়দ আবু নাসের আলম, জাহাঙ্গীর আলম, কাজি মোহাম্মদ শাহজাহান আলী, নাহিদ ইসলাম ও রাজু আহমেদ বাপ্পি।
কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জীম।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে সাতজনকে: শওকত ইমরান, রাশেদ সাদাত, মাইনুল ইসলাম, এফএম মাহমুদুল হক রাকিব, হুমায়ুন কবির হিমু, মশিউর রহমান (বিপু) ও জুবায়ের আহমেদ জয়।
জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন এটিএম নাহিদুজ্জামান। সদস্য হিসেবে রাখা হয়েছে ৭৩ জনকে।
দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।





