বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।


রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন আদমদীঘির জিনইর পূর্বপাড়ার মো. আলাউদ্দিন (৩৫) এবং কাহালুর গুলিয়ার পাড়ার মো. আব্দুল মান্নান (৫৫)। তাদের বাবা যথাক্রমে মৃত মজিবর রহমান ও মৃত রমজান আলী।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারোমাইল এলাকায় দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হলে উভয় আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও স্বজনরা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


চিকিৎসা সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে মো. আলাউদ্দিনের  অবস্থা আশঙ্কাজনক।