বগুড়া প্রতিনিধি: বগুড়ার দৈনিক সাতমাথা পত্রিকার উদ্যোগে নির্বাচন বিষয় একটি সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ শে) আগষ্ট সকাল ৭ টায় এই আয়োজন শুরু হয়ে সকাল ১০ টায় শেষ হয়।
উক্ত কর্মশালা পরিচালনা করেন দৈনিক সাতমাথা পত্রিকার সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ ওয়াদুদ। কর্মশালা পরিচালনা করেন দৈনিক সাতমাথা পত্রিকা বার্তা সম্পাদক এফ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সাতমাথা পত্রিকার নির্বাহী সম্পাদক অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।
বিশেষ অতিথি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা আমাদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছাতে হবে।তাছাড়াও তিনি সকল সংবাদিকদের থেকে সংবাদ বিষয়ে বিভিন্ন খোজ খবর নেন।







