বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার কালীতলা কালি মন্দিরের পাশ থেকে ২০০০ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আলমগীরকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—বগুড়া সদর থানার মামলা নং-৯৭, তারিখ ৩০/০১/২০০০, ধারা ৩০২/৩৪, জি.আর. নং-৯৭/২০০০ (সদর) হত্যা মামলার আসামি আলমগীর কালীতলা মন্দির এলাকায় অবস্থান করছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল কালীতলা মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. আলমগীর শহরের কাটনার পাড়ার মৃত আনসার আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।