বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় একটি বাজারের ব্যাগে গাঁজা বহনের অভিযোগে মো. সুলতান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সুলতান কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চর গোরকমন্ডল গ্রামের মৃত সোলেমানের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। আটক সুলতানের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





