বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আলতাফুন্নেছা খেলার মাঠে শুক্রবার বিকাল ৪টায় “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বগুড়া শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক, যুব বিভাগের সেক্রেটারি আব্দুস সালাম তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মুখোমুখী হয় ৪নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ড।
তাছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আওতাধীন ২১টি ওয়ার্ড, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ৮টি পেশাজীবী শাখা সহ মোট ৪০টি দল নিয়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো ৫টি জোনে ভাগ হয়ে খেলায় অংশগ্রহন করবে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসী পুরস্কার প্রদান করা হবে বলে জানা যায়।
উদ্বোধনী বক্তব্যে বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও খেলাধুলার প্রতি যুবকদের উৎসাহ দিতেন। যুব বিভাগ ও কেলা নিয়ে তিনি বেশ কিছু হাদিস বলেন। তিনি আরও বলেন রাসূল (সাঃ) নিজেও কুস্তি এবং তীর নিক্ষেপ খেলার প্রতি মানুষদের উৎসাহিত করেছেন।তাই বগুড়ার যুবকদের মাদক থেকে দূরে রাখার জন্য এই রকম ফুটবল খেলা আয়োজন করা হয়েছে বলে জানান।







