আহসান
বরগুনা প্রতিনিধি
দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) ও কমিউনিটি অ্যাসেট সৃষ্টির লক্ষ্যে বাস্তবায়িত “DRR Community Asset Creation Project” সফলভাবে সম্পন্ন হওয়ার পর জেলা পর্যায়ে একটি “Lessons Learned Workshop” আয়োজন করেছে JAGO NARI।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি, ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল ইসলাম এবং আল মামুন আজাদ।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিউক ইবনে আমিন। এ সময় ডব্লিউএফপি খুলনা অফিসের প্রোগ্রাম অ্যাসোসিয়েট তাসনিম তাবাসসুম উপকূলীয় জনগোষ্ঠীর সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সম্পৃক্ততা ও কার্যক্রমের ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে জাগো নারী প্রতিনিধিরা প্রকল্পের অর্জন, কমিউনিটিতে এর ইতিবাচক প্রভাব এবং বাস্তবায়নকালীন অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয় উপস্থাপন করেন। এছাড়া ছবি ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতিও তুলে ধরা হয়।
কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। তারা ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে টেকসই কমিউনিটি অ্যাসেট সৃষ্টি এবং দুর্যোগ প্রস্তুতি জোরদারের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের সহনশীলতা বৃদ্ধি সম্ভব।
জাগো নারী জানায়, ভবিষ্যতেও স্থানীয় নেতৃত্বভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম এবং টেকসই কমিউনিটি উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।





