মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ১৩ এপ্রিল, ২০২৬
লেখক: মিরর নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ০১ কেজি গাঁজা উদ্ধার সহ ০১ জন আসামী গ্রেফতার
মিরর নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬
পড়ার সময়: 1 মিনিট
আহসান বরগুনা : প্রতিনিধি
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানার ০২ নং গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বরগুনা-বরিশাল গামী সড়কের উপর হতে ধৃত আসামী ১।
মোঃ রিপন (৪৫), পিতা- আঃ কুদ্দুস, মাতা-মোসাঃ বিউটি বেগম, সাং-পরীর খাল ০৭ নং ওয়ার্ড, ০৯ নং এম বালিয়াতলী ইউপি, থানা ও জেলা-বরগুনাকে ০১ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।