বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির বড় অর্জনগুলো বিএনপির সময়েই হয়েছে।


\r\n

রোববার (৭ ডিসেম্বর) বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন।


\r\n

তিনি বলেন, ধর্মের নামে বিভাজন তৈরি করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য ভালো নয়। ধর্মকে রাজনৈতিক বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করে বিএনপি।


\r\n

মির্জা ফখরুল আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। যদি দলটি ক্ষমতায় আসে, তবে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে।